সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

লক্ষ্মীপুরে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু : অতঃপর

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ১১.১৫ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতিতে সেকান্তর আলী (৭২) নামে বৃদ্ধকে হত্যার অভিযোগে আপন তিন ভাতিজাসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অতঃপর রোববার (৩০ এপ্রিল) দুপুরে সেকান্তরের মেয়ে জামাই মোসলেহ উদ্দিন বাদী হয়ে হারুন, রিপন ও খোকনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে ক্ষেতের সয়াবিন কেটে নেওয়ার অভিযোগে ভাতিজা খোকনের ধাক্কায় পড়ে গিয়ে সেকান্তরের মৃত্যু হয়। উপজেলার চররমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরআফজাল গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহারভুক্ত আসামি হারুন, রিপন ও খোকন চরআফজাল গ্রামের আবদুস শহিদের ছেলে। এতে আর ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

থানা পুলিশ জানায়, বৃদ্ধ সেকান্তর ঘটনার সময় রিক্সাযোগে বাড়ির সামনে আসেন। এসময় রিক্সাটির গতিরোধ করে তার ভাতিজা খোকন, হারুন ও রিপন। ক্ষেতের সয়াবিন কেটে নেওয়ার অভিযোগে তারা বৃদ্ধ চাচার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন তার চাচার জামার কলার চেপে ধরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন গ্রাম্য চিকিৎসক বৃদ্ধ মারা গেছেন বলে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের ঠোঁট ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com