সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ক্যাসিনো মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

ক্যাসিনো কাণ্ডে দুদকের মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম এ রায় দেন। পাশাপাশি ১১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে সেলিম প্রধানকে।

অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

২০১৯ সালে ক্যাসিনো-বিরোধী অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতি ও ক্যাসিনোর মাধ্যমে ৫৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন সেলিম প্রধান। এবং সে টাকা পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com