সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ লাখ টাকা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৯.৪৩ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের ২টি ইটভাটা মালিক কে ৫ লাখ টাকা জড়িমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।জানা যায়,নীতিমালা লংঘন করে ইট পোড়ানোর অপরাধে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক সজল বশাক জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের এস.আর বি এবং এম.এ এস.বি ইট ভাটায় অভিযান চালায়।

সে সময় নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ অন্য দিকে এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এবং সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com