বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩.০৪ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান।
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধীতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে বিউগলের সুরে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে করেন। সমাধী প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।
পরে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকাল সোয়া দশটায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গীপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে।
সেখানে পৌঁছলে কর্নেল (অর:) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন এবং শেখ সারহান নাসের তন্ময় এমপি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তাঁর সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকট আত্মীয়, রাষ্ট্রপতির সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা বৃন্দ।
টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সাথে ছবি তোলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com