বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা হতে পারে :মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৯.১৩ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারদের তালিকার জন্য নীতিমালা তৈরি হয়েছে। এখন দ্রুত কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে।
তিনি মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং কিভাবে প্রণয়ন হবে তা নির্ধারণের জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে সেখানকার মসজিদে নামাজ আদায় করেন। বিকেলে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে নামাজ আদায় এবং কবর জিয়ারত করবেন।

সিলেট সার্কিট হাউসে রাতযাপন শেষে বুধবার তিনি নেত্রকোনা যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com