মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শিগগিরই তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা বৈধতা ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৮.৫৫ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও। এই পরিবহন চালানোর জন্য সেখানে নিয়ন্ত্রিতভাবে দেয়া হয় আলাদা লাইসেন্স। এই পরিবহন উচ্ছেদে সেখানে নেই কোনো অভিযান।

কিন্তু সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে প্রায়ই এই পরিবহন বন্ধে অভিযান করে। ভেঙেচুড়ে জানিয়ে দেয়া হয় এটি নিষিদ্ধ পরিবহন।

ব্যাটারিচালিত যানবাহন বৈধ, না অবৈধ এই প্রশ্নে একেক মন্ত্রণালয় একেক অবস্থানে আছে দীর্ঘদিন ধরে। তবে শিগিগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বৈধতা নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতচালিত পরিবহন সেবা বাড়ানো হবে।

দেশে ব্যাটারিচালিত তিন চাকার পরিবহনের দক্ষ ব্যবহারের জন্য ২০১৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে নির্দেশ দেয়া হয়। যার পরিপ্রেক্ষিতে একই বছর এনার্জি রেগুলেটরি কমিশন এই পরিবহনের জন্য আলাদা বিদ্যুতের দাম নির্ধারণ করে দেয়।

সম্পতি দুটি আলাদা  অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ব্যাটারিচালিত তিনচাকার বাহনের অনুমোদনের পক্ষে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী শিগগিরই এর অুনমোদন দেবেন বলে জানান।

তবে অন্য ধীর গতির যানবাহনের মতো ব্যাটারিচালিত যানবাহনও মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ঢালাওভাবে নয়, এলাকাভিক্তিক চাহিদা নির্ধারণ করে লাইসেন্স দেয় উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com