সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কক্সবাজার সমুদ্র উপকূলে ভাসমান নৌকায় ১০ জেলের মরদেহের সন্ধান

  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৮.৪৯ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকায় ১০ জেলের মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।ওসি আরও জানান, ট্রলারের ভেতরে থাকা লাশ পঁচে গেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০-১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে আক্রান্ত হয়। ট্রলারটির ভেতরে ৮-১০টি লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তবে ট্রলারটি পুরপুরি উদ্ধার হলে প্রকৃত লাশের সংখ্যা জানা যাবে বলে জানান ওসি।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে।স্থানীয় জেলেদের ভাষ্য, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি ফিশিং ট্রলারে একদল ডাকাত হামলা চালিয়েছে। হামলার পর লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় ফিশিং ট্রলারে থাকা জেলেদের খুন করে পাটাতনের ভেতরে ঢুকিয়ে ট্রলারটি ছিদ্র করে ভাসিয়ে দেয় কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারটি কূলের কাছাকাছি নিয়ে আসে।  ট্রলারটির ভেতরে জেলেদের লাশ দেখে তারা পুলিশে খবর দেয়।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিশিং ট্রলারটি উদ্ধার করে কূলে নিয়ে আসার চেষ্টা করা হয় কিন্তু জোয়ারের পানি বেশি থাকায় এখনও কূলে নিয়ে আসা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com