বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরীবের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৯.৪১ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঈদুল ফিতর উদযাপনকালে ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সাথে ভাগ করে নেয়ার জন্য আজ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।”
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

 : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com