বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০.৩৬ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ। এই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া। একই দিন ঈদ উদযাপন করবে অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অপরদিকে ১৩টি আরব দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে ঘোষণা করেছেন, আরব ও ইসলামী অঞ্চলে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়।

মূলত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ শাওয়াল মাসের চাঁদের দিকে নজর রাখছে। যারা বৃহস্পতিবার চাঁদ দেখতে পাননি তারা ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com