বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঈদুল ফিতরের দিন সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০.০৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরের দিন সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। এছাড়া পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময়ে দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্নস্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৩ এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে।
আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান  জানান, এই তিনদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে; হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু’একদিনের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com