বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

 নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০.৫৮ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

রাজধানীর নিউ সুপার মার্কেটে আজ  ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ১০টি ইউনিট।  তিন তলা ভবনটির চারপাশ থেকে এখন কেবল ধোঁয়ার কুন্ডলি বের হচ্ছে।এরইমধ্যে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৩০ টি ইউনিট কাজ শুরু করেছে।আগুন নেভাতে সেনা, নৌ, বিমানবাহিনী ও বর্ডার গার্ডের (বিজিবি) পাশাপাশি অন্যান্য আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরাও কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে নিজ নিজ দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর যাদের সেই সুযোগটিও নেই তারা শুধুই চোখের পানি ফেলছেন।

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি)  ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, নিউ মার্কেটের ভয়াবহ আগুনে র‍্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২ টি টহল দল এবং সাদা পোশাকে ৫ টি দল যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com