বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে দেশে কোনও ধরনের নাশকতার হুমকি নেই :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে দেশে কোনও ধরনের নাশকতার হুমকি নেই।

মঙ্গল শোভাযাত্রায় হুমকির ঘটনা ও শাহবাগ থানায় জিডি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অনেক গুজব ছড়ানোর চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা সতর্ক রয়েছে।

বুধবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সভায় শাহজাহান খান এমপি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এ বছর সারাদেশে প্রায় ৯৮ হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে জানা গেছে। সারাদেশের ঈদ জামাতগুলো যাতে নিরাপদে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ ও গোয়েন্দারা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদুল ফিতরের আগে সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সভায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করা হবে। যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবাজারের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য ফায়ার সার্ভিস সতর্ক রয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মহসড়কগুলোতে এবার মোটরসাইকেল চলবে। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে পারবে না। মোটরসাইকেলের জন্য মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত মহসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com