বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের নির্দেশ দিয়েছে সরকার

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫.৪১ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের নির্দেশ দিয়েছে সরকার।  মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাক্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

আগমী ২০ মার্চ সারাদেশে বাংলা নববর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণলায় বৈঠক করে। বৈঠকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com