সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪.৪২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে এসব ইলিশ মাছ বিতরণ করা হয়।
র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য বাসসকে নিশ্চিত করে বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
র‌্যাব জানিয়েছে, অভিযানে রাসেল মৎস্য আড়ৎকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫ হাজার টাকা, রহমান মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাহমিনা মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।।
এএসপি এনায়েত কবির সোয়েব জানান, এ সময় ১০ লাখ ৪৬ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করার পর বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com