বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রোহিঙ্গাদের জন্য আরও ২৩.৮ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫.৪২ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।

ইউএসএআইডি এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মৌলিক ও তাজা খাবার কেনার জন্য ইলেকট্রনিক ভাউচার, ৯২৫,০০০ রোহিঙ্গাদের খাদ্য যোগানোসহ প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাথে কাজ করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে এই সহায়তা এমন সময়ে দেয়া হচ্ছে যখন রোহিঙ্গা শিবিরগুলিতে খাদ্য রেশন হ্রাস করার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরও অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অন্যান্য দাতাদেরকে রোহিঙ্গাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকসই জীবিকামূলক কর্মকান্ডে নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার জন্য যাতে তারা মানবিক সাহায্যের উপর তাদের নির্ভরতা কমাতে সক্ষম হয়।

বাংলাদেশে আশ্রয় গ্রহন করে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা লোক কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে এবং বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে বসবাস করছে। তারা মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার উপর নির্ভর করছে।

২০১৭ সালের আগস্ট  থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সঙ্কটের প্রেক্ষিতে ২ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com