সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

৪৯ দিনের শিশুকে বিক্রি করলো দাদী, মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১২.৪৪ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

একজন ভুক্তভোগী মায়ের মাত্র ৪৯ দিনের একটি শিশুকে তার অজান্তেই বিক্রি করে দেয় তারই শ্বাশুড়ি। এমন একটি অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।

গত ২ মার্চ ২০২৩ ইং তারিখে নিজের বড় ছেলেকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করান মোছা: খুরশীদা ইসলাম খুশী। এসময় ছোট ছেলে তার সাথে ছিল, যার বয়স মাত্র ৪৯ দিন। স্বামী দ্বিতীয় বিবাহ করে কোথায় চলে গেছেন তিনি জানেন না। অভাবের সংসারে শ্বাশুড়ির কাছে আশ্রয় নেন খুশী। হাসপাতালে বড় ছেলেকে ভর্তির করার পর পরিচয় হয় পাশের সিটের অন্য এক রোগীর পরিবারের সঙ্গে। ঐ পরিবারের এক জনের কোন বাচ্চা নেই। শিশুটিকে পেতে খুশীর শাশুড়ি হোসনে আরা রিয়াকে টাকার লোভ দেখায় তারা।

গত ২২ মার্চ শিশুটির মা খুশীকে কিছুই না জানিয়ে শাশুড়ি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেন। পরবর্তীতে খুশীকে বাসায় আটকে রাখে শাশুড়ি।

কৌশলে ছাড়া পেয়ে গত ৯ এপ্রিল খুশী মুগদা থানায় আসেন। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মুগদা থানা পুলিশ।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড়-এর প্রযুক্তিগত সহায়তায় এবং মুগদা থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন মীর, পিপিএম-এর তত্ত্বাবধানে এস আই আব্দুর রউফ বাহাদুরের নেতৃত্বে মুগদা থানার একটি টিম অভিযোগের মাত্র ২ ঘণ্টার মধ্যে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

এ সংক্রান্তে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। (ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com