বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার চতুর্থ দিনে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১.৩৮ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালিগঞ্জে শ্রমিকদের মারধরের জেরে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।গেলো শুক্রবার ভোর থেকে এই দুটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সংকট নিরসনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি জানান, আজ কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

নতুন ট্রিপ দাবি করায় এ ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। এরই প্রতিবাদে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া হতে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে সারাদেশের সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com