সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রামে ২০ বছর পর ট্রিপল মার্ডারের হোতা গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪.২০ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

২০ বছর পর আত্মগোপনে থাকা চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (৮ এপ্রিল) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি অভিযানিক টিম।
আবুল কালাম হাটহাজারী উপজেলার চারিয়া কাজী পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।
র‌্যাব জানায়, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে কুপিয়ে আপন তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়।
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছিল। হত্যাকা-ের পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন। তাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com