বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২.৩১ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার সকাল ৮টা থেকে।

আজ শুধু আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। একইভাবে আগামীকাল (৮ এপ্রিল) ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট এবং ১১ তারিখ ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট রেলের ওয়েবসাইটে বিক্রি করা হবে।  রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইনে পাওয়া যাবে। রেলের ওয়েবসাইট/মোবাইল অ্যাপের মাধ্যমে এসব টিকিট ক্রয় করা যাবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফিরতি যাত্রার টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওইদিন ২৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এরপর ১৬ তারিখ আগামী ২৬ এপ্রিলের, ১৭ তারিখ ২৭ এপ্রিলের, ১৮ তারিখ ২৮ এপ্রিলের, ১৯ তারিখ ২৯ এপ্রিলের এবং ২০ তারিখ ৩০ এপ্রিলের ফিরতি টিকিট রেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com