সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪.১৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বারহি নগর গ্রামের রফিক উল্লাহর পুত্র মো: ইউসুফ আলী (২৮)। ২০০৯ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক ছিল সে।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে: কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রয়েছে।

মামলা দায়েরের পর থেকে সে রাজধানী খিলক্ষেতসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামি ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com