সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

শাহজাহানপুর থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়া, সৈয়দ আলম ও মোঃ আলাউদ্দিন। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মার্চ ২০২৩ খ্রি.) সকাল ৯:৩০টায় শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়ার মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা ।

গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম (বার), পিপিএম-এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম-এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com