মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবি রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী উৎসব পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১০.৪৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ শুক্রবার (১০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন ও ‘রোভারিংয়ের বন্ধনে, স্মৃতিময় প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে হীরকজয়ন্তী উৎসব পালিত হয়।

দিনের শুরুতে পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভকামনা করা হয়।পরে র‍্যালির মাধ্যমে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো:মনিরুজ্জামান খন্দকার,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাজীম উদ্দিন আহমেদ (সংসদ সদস্য,ময়মনসিংহ -১১) ও অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ(ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইমদাদুল হক বলেন,লর্ড ব্যাডেন পাওয়েল যার হাত ধরেই ১৯০৮ সালে রোভার স্কাউটের যাত্রা শুরু হয়েছে।১৯৬৩ সাল থেকে আমাদের এখানে চালু হয়ে ইতোমধ্যে সর্বোচ্চ সংখ্যক পি আর এস প্রাপ্ত হয়েছ।আমাদের ছেলেদের হল নেই, তবুও তারা পড়াশোনার পাশাপাশি একটা সময় স্কাউটে দিচ্ছে সবাই।যারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করে।এছাড়া তিনি নবীনদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে প্রবীণ দের আগমন কামনা করেন।
বিশেষ অতিথি কাজীম উদ্দিন বলেন,হীরকজয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক রোভারের মিলন মেলায় পরিণত হয়েছে। স্কাউট করে আমরা লিডারশীপ এবং সুনাগরিকত্ব অর্জন করতে পারছি। জবি রোভারের একজন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com