সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের পাইনউড স্টুডিওতে পুলক রাজের ‘ললাট’

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১২.৩৩ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিও’র অধীনে প্রতিবছর আয়োজন করা হয় লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন। এই বছর এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ললাট’। বিষয়টি নিশ্চিত করেছেন এই চলচ্চিত্রটির নির্মাতা পুলক রাজ।

নির্মাতা জানান, ইংল্যান্ডের উৎসব কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় উৎসবে ‘ললাট’ নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। নির্বাচিত চলচ্চিত্র গুলোকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই প্লাটফর্ম এর মূল উদ্দেশ্য।

এছাড়া সেশনের দর্শক ও বিচারকদের রায়ের সেরা ছবিগুলোর নির্মাতারা তাদের পরবর্তী ছবি নির্মাণের জন্য পাইনউড স্টুডিওর সহযোগিতা পাবে।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পুলক রাজ।

পরিচালক পুলক রাজ বলেন, গল্প, প্লট, চিত্রনাট্য, তারপর ক্যামেরা, অ্যাকশন, কাট এ যেন ঘোরের মধ্যে একটা স্বপ্ন। স্বপ্ন চলচ্চিত্র নির্মান করা। মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্রের ঘুড়িটাকে বিশ্বের বুকে উড়াতে চাই।

জান গেছে, একজন পাগল নারীর বাস্তব জীবন চিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘ললাট’ চলচ্চিত্র।

ললাটে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া ও শেখ আনিসুর রহমানসহ আরও অনেকেই। চিত্রগ্রহনে ছিলেন,ইমরুল হাসান। একটি টঙ্কার পরিবেশনা।

গত বছরের ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২ এ “ললাট” উন্মুক্ত বিভাগে জুরি পুরষ্কার অর্জন করেছে। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জুরি বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com