বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে কুমিরা স্টেশনের সদস্যরা। তবে, দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি।

সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদপ্তরের সদস্যরা। পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।  এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে এবং আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে আর্থিক সহায়তা ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা বিস্ফোরক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার বিকেলে কদমরসুল এলাকার কেশবপুরে সীমা অক্সিজেন কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com