বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

দেশে কোভিডের টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮.৪৯ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স থেকে টিকা আসা সাপেক্ষে আবার ও এই কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি বলেন, মঙ্গলবার বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমে ব্যবহৃত টিকার মেয়াদ শেষ হয়েছে। এই দুই ডোজে কোভ্যাক্সের টিকা ব্যবহার করা হয়েছিল।
আহমেদুল কবির বলেন, নতুন করে টিকা পাওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর টিকা আসতে কিছুটা সময় লাগবে। আশা করছি, দুই-তিন সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা ছাড়া কোন বিকল্প নেই। আমাদের কাছে আবার টিকার চালান আসা মাত্রই কার্যক্রম শুরু করব।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে।  সেইসঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com