সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে বরের আগেই কনের বাড়িতে হাজির ইউএনও

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫০ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

 

বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারী পাড়া এলাকার আ.গনি গাজির মেয়ে মারজিয়া।

গতকাল শুক্রবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারী পাড়া গ্রামে ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া কনে নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর ছাত্রী।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানায়, ১০ম শ্রেণীর ওই ছাত্রীর সাথে পার্শ্ববর্তী ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক যুবকের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে খবর পেয়ে কনের বাড়িতে বর ও বরযাত্রী উপস্থিত হওয়ার আগেই বিয়ে বাড়িতে আমি উপস্থিত হয়েছি। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৭ এর ৮ ধারায় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবা মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দেন। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com