বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩০ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠানোর ঘটনায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান শুরু করে ডিএমপির একটি দল।

বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অতীতে এ ধরনের জঙ্গি সংগঠনগুলো দেশে বেশকিছু নাশকতা চালিয়েছে। তাই জঙ্গিদের হুমকি নিয়ে আমরা আতঙ্কিত।

তিনি বলেন, তবে আমরা ভরসা রাখছি প্রশাসনের ওপর।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিঠিতে বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com