শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ১.৩০ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প কক্সবাজারে করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের নেতৃত্বাধীন আইএসসিজি’র নেতৃত্বে ইন্টারসেক্টর কোভিড-১৯ রেসপন্স এন্ড প্রিপারনেন্স প্লান প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সমন্বয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইএসসিজি’র মুখপাত্র সৈকত বিশ্বাস।

ইতোমধ্যে শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা এবং জরুরী ত্রাণ কার্যক্রম ছাড়া বাকি সব ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া চালু করা হবে না বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে করোনা ভাইরাসের কোন সংক্রমণ ঘটেনি। তাই শরণার্থী শিবিরে সংক্রমণ প্রতিরোধে দেশী-বিদেশী মানবিক সেবা কর্মীদের উপর যাতায়াত সীমিত করা হচ্ছে।

যেসব বিদেশী মানবিক কর্মী ইতোমধ্যে বিদেশ ভ্রমণ করে এসেছেন তাদের হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বিদেশী মানবিক কর্মীরাও এই নির্দেশনা মেনে চলছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র লুইস ডনোভান।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে শরণার্থী শিবিরে। তবে সব ধরণের গণ জমায়েত এড়িয়ে এই সচেতনতার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

রোহিঙ্গা ক্যাম্পের মতো এতো ঘনবসতিপূর্ণ স্থান যে কোন সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই সাবধানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র লুইস ডনোভান।

রোহিঙ্গারা যাতে কোন ভাবেই ক্যাম্প থেকে বাইরে যেতে না পারে, সেজন্য চেকপোস্টগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের পরীক্ষার সুযোগ তৈরি না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com