মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতের পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ১.১১ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে শনিবার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অশান্তি মেটাতে এসে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ওঠে। এরপর জেল কর্মীদের সঙ্গেও খণ্ডযুদ্ধ বেঁধে যায় বন্দীদের। এরপরই বিচারাধীন বন্দীরা জেলের ভেতরে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূণ্যে দু’রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। বিচারাধীন বন্দীদের অভিযোগ, তাঁদের আদালতে তোলা হচ্ছে না। এমনকী বাড়ির কাউকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।

করোনা আতঙ্কে রাজ্যের সমস্ত আদালতে কাজকর্ম বন্ধ রয়েছে। তাই ঐ বন্দীদের আদালতে পেশ করা সম্ভব হচ্ছে না। এই নিয়ে শনিবার সকালে বিচারাধীন বন্দীরা বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় সাজাপ্রাপ্ত বন্দীদের সঙ্গে তাদের হাতাহাতি বেধে যায়। জেল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলে তাদেরও মারধর করা হয়। এরপরই জেলের ভেতরে রান্নাঘর ও কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com