সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে :নসরুল হামিদ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভোলায় পাওয়া গ্যাস শিগগির জাতীয় গ্রিডে যোগ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এরপর কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, বিদ্যুতের দাম পর্যায়ক্রমে অল্প অল্প করে সমন্বয় করা হবে।

গ্যাসের দামেরও সমন্বয় করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুইমাসের মধ্যে জাতীয় গ্রিডে যোগ করা হবে।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা চলমান থাকবে।

তিনি বলেন, ‘গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারব বলে আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com