রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার  নির্বাচিত পাকিস্তানের বাবর আজম

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২.৩৪ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার  নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে  বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্যার গারফিল্ড ট্রফি জিতেছেন বাবর।
নারী বিভাগে  আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার।
বাবরের সাথে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনায়ন পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের টিম সাউদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদেরকে পেছনে ফেলেন সেরা মুকুট পড়লেন বাবর।
ব্যাট হাতে বেশ কিছু রেকর্ড গড়ে তিন ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে গেল বছর দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে ৪৪ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৪ দশমিক ১২ গড়ে  ২৫৯৮ রান করেছেন বাবর।
গত বছর  ৯ টেস্টের ১৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১১৮৪ রান, ৯ ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৬৭৯ রান এবং ২৬ টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৩৫ রান করেন বাবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com