রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

করোনার কারণে বিশ্বজুড়ে আড়াই কোটি মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০, ১২.২৭ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবে বিশ্বব্যাপী বড় মাত্রার নতুন বেকারত্ব ও কর্মহীনতার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশংকা করছে জাতিসংঘ। জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, করোনার কারণে বিশ্বজুড়ে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি মানুষ বেকার বা কর্মহীন হয়ে পড়তে পারেন।

সংস্থাটি বলছে, বৈশ্বিক অর্থনীতির সংকট বাড়লে কর্মসংস্থানের ওপরে এই ঝুঁকির সৃষ্টি হতে পারে। তবে আইএলও বলছে, সবকিছুই নির্ভর করে সংশ্লিষ্ট সরকারগুলোর ওপরে। সরকার যদি ত্বরিত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতির অবনতি হতে বাধ্য। সামাজিক সুরক্ষা, আর্থিক সহযোগিতা বৃদ্ধি ও কর অব্যাহতির মতো কার্যক্রম যদি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোতে চালু করা যায় তাহলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে আইএলও মনে করে।

আইএলও প্রধান গাই রাইডার বলেন, করোনা এখন আর বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবেই নেই, এটি এখন শ্রমবাজার, কর্মসংস্থান চাহিদা এবং অর্থনীতির বিশাল সংকটে পরিণত হয়েছে-যার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে। আইএলও প্রধান বলেন, তবে ২০০৮-এর মতো অর্থনৈতিক মহামন্দার পরিস্থিতির মতো সবাই এগিয়ে আসলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com