বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে দু’প্রবাসীর জরিমানা! কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছেন না বিদেশ ফেরতরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১১.১৯ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় সৌদি ও কাতার ফেরত দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা ও অপর দুজনকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ও ফতেহপুরের গ্রামের সৌদি ও কাতার ফেরৎ এই দুজনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফতেহপুর গ্রামের সৌদি আরব থেকে আসা আবু নোমান মোহাম্মদ মাসুম ও চন্ডীপুর ইমাম উদ্দিন মুন্সী বাড়ীর মোঃ লিটন। এছাড়াও সতর্ক করা দক্ষিন হাজিপুর গ্রামের মোঃ ইউসুফ ও জামালপুর বেপারী বাড়ীর মোঃ সেলিমকে সতর্ক করা হয়।সেলিম ২০ দিন ও মোঃ ইউসুফ ১মাস আগে প্রবাস থেকে দেশে এসেছেন।
রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, দক্ষিণ হাজিপুর, ফতেহপুর, জামালপুর, মধ্য চন্ডীপুর এলাকায় বিদেশ ফেরত ৪ ব্যক্তির বাড়িতে মনিটরিং এ যাওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাস ফেরত ব্যক্তি এবং তার পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা।কিন্তু এই চারজনের মধ্যে দুজনই ৩/৪ দিনের মাথায় বাজারে বা বাইরে চলে যায় তাই তাদের দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী দুইজনকেই ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে বিভিন্ন দেশ থেকে বিদেশফেরত ২১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও কেউ করোনায় আক্রান্ত হলে তাদের জন্য জেলা ও উপজেলা গুলোতে ১০০ শয্যার কোয়ারেন্টাইন হাসপাতাল প্রস্তুত রেখেছে জেলার স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com