বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

দেশে করোনার নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

চীনে করোনার নতুন ভেরিয়েন্ট দেখা দিলেও বাংলাদেশে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশে নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ নিয়ে আমরা সতর্ক আছি। প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।

শনিবার বিকেলে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে অতীতে জনগণ নৌকায় ভোট দিয়েছে। জনগণ উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায় বলেই আগামীতেও নৌকায় ভোট দেবে।ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া করতে হবে। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শিফাত কুরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com