শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন পাকুন্দিয়ার রাজীব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১১.৫৩ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান হুমায়ুন কবির রাজীব। তিনি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের ছেলে। তার বাড়ি পাকুন্দিয়া বড়বাড়ি গ্রামে । তিনি বর্তমানে ঢাকার বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

২০২২ সালে অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম) ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পি পিএম) এবং প্রশংসনীয় কাজের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম) সেবা,এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা প্রদান করা হয়। গত মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে ঐ সকল চৌকস পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।

এ ব্যাপারে মোহাম্মদ হুমায়ুন কবিরাজীব বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পদক পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি। এই পদক আমার কর্মজীবনে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।
এর ফলে অতীতের যে কোন সময়ের চেয়েও বেশি কাজ করার উৎসাহ যোগাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com