বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণার অভিযোগে ১ নারী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১.২০ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফেসবুকে ভুয়া পেইজ খুলে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।

ডিবি সাইবারের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে জানান, একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে মেসেঞ্জারের মাধ্যমে জানতে পারেন যে, কে বা কারা তার পেইজের অনুরূপ পেইজ খুলে পণ্য সরবরাহ করার কথা বলে গ্রাহকদের নিকট হতে টাকা নিয়ে পণ্য সরবরাহ করছে না। ঐ ভুক্তভোগী হাজারীবাগ থানায় একটি অভিযোগ করেন।

এ সাইবার পুলিশ কর্মকর্তা বলেন, ওই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) তথ্য প্রযুক্তির সহয়তায় গেন্ডারিয়া থেকে প্রতারণায় জড়িত ফাহিমা খাতুন কান্তা নামের নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন, ৬টি সিম কার্ড ও একটি স্মার্ট ট্যাব জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত ফাহিমা একজন গৃহিনী। গেন্ডারিয়ার একটি মহিলা মাদ্রাসা থেকে ৮ম শ্রেণি পাশ করে। বর্তমানে সে বাসায় বসে পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের ২৬টি জনপ্রিয় ফেসবুক পেইজের অনুরূপ ফেসবুক পেইজ খুলে গ্রাহকদেরকে পণ্য সরবারাহ করার কথা বলে নগদ, বিকাশ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে টাকা নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে।

ডিবি-সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ পিপিএম এর নির্দেশনায় ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com