বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খিলগাঁওয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা অভিযোগে স্বামী আটক

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

খিলগাঁওয়ে স্ত্রী মনি বেগমকে (৩৫) গলা টিপে হত্যা অভিযোগে স্বামী হায়দার বেপারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাসান মুন্সী।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোগলা গ্রামের মনি বেগমের (৩৫) বাবার নাম নুর মল্লিক। খিলগাও উত্তর গোড়ান নবিনবাগ ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন মনি বেগম।

পুলিশের ঐ কর্মকর্তা আরও জানান, সংবাদ শুনে তার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্বামীকে আটক করে থানায় নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামী জানিয়েছে, তার উপর জ্বিন আছর করায় তিনি স্ত্রীর গলা টিপে ধরেন।

মৃতার স্বামী পেশায় রং মিস্ত্রী। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন মনি বেগম। মেয়ে হাফিজা (১৭) ও ছেলে নয়ন (১৫)। তারাও কর্মজীবি। ঘটনার সময়ে সন্তানদের কেউ বাসায় ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com