মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাসের জন্যে বন্ধ হলো তাজমহল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৮.১১ পিএম
  • ৯৬০ বার পড়া হয়েছে

আগ্রার তাজমহলসহ ভারতের প্রধান পর্যটনস্থলগুলো মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দর্শনার্থীদের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য তাজমহল বন্ধ থাকবে। খবর:বিবিসি

ভারতের পর্যটনমন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেন।টুইটারে তিনি লিখেছেন, ‘টিকেট করে প্রবেশ করতে হয় এমন সব ধরনের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য সব জাদুঘর ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ ৩১ মার্চের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রেমের স্মৃতিস্তম্ভ’ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক জড়ো হন, তাই এটি ‘বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল’।

মোগল সম্রাট শাহজাহানের তৈরি এই সমাধিটি দেখতে প্রতিদিন ৭০ হাজারের মতো পর্যটক আসেন বলে জানিয়েছে বিবিসি।
ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিনজন ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ ভুগে মৃত্যুবরণ করেছেন। আজ মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

এর আগে গত সপ্তাহে দিল্লিতে ৬৮ বছর বয়সী একজন নারী ও কর্নাটকে ৭৬ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়েছিল। এ পরিস্থিতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধে তাজমহলের পাশাপাশি দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, জাদুঘর, প্রাচীন দুর্গ, ঐতিহ্যবাহী ভবনও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৮ সালে প্রায় ৬৫ লাখ লোক তাজমহল দেখতে গিয়েছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com