মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর সাথে ব্র্যাক ব্যাংক সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১১.৫৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (বিইএসবিএল) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড (বিইআইএল)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই পারস্পরিক পার্টনারশিপের লক্ষ্য হলো এই প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার পাশাপাশি প্রযুক্তির ইন্টিগ্রেশন, প্রোডাক্টের ক্রস-সেলিং ও নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও আধুনিক আর্থিক সার্ভিস নিশ্চিত করা।

এই পার্টনারশিপের মধ্যে আছে — প্রবাসীদের জন্য প্রবাসী বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রতিটি প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য সম্পদ ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, ব্র্যাক ব্যাংক-এর মোবাইল অ্যাপ ‘আস্থা’ এর সাথে বিইএসবিএল-এর সিস্টেমের ইন্টিগ্রেশন, বিইএসবিএল ও বিইআইএল-এর জন্য ব্র্যাক ব্যাংক-এর কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সহ ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান।

 

৫ ডিসেম্বর ২০২২ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ রাশেদ হুসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও, ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম, হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন এবং বিইএসবিএল-এর হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড সার্ভিস ইনোভেশন মোঃ রকিবুল ইসলাম রুশো-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com