বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবস উদযাপন

  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২.৪২ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রশিদের সভাপতিত্বে ও হোস্টেল মেট্রন মোছাঃ মঞ্জুয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি ব্যবসা ও বিপণন ময়মনসিংহ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে পরিচিত হতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অভ্ এগ্রিবিজনেসের পরিচালক ও কৃষি অর্থনীতি ময়মনসিংহ বিভাগের প্রফেসর ড. ইসমত আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক (অব:) দিলখোশ জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শাহরিনা জাহান। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অফিস অ‍্যাপলিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী প্রান্তি আক্তার, ড্রেসমেকিং ও টেইলরিং ট্রেডের প্রশিক্ষণার্থী ঝুমা আক্তার, বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষণার্থী আরিফা জামান, হাউজ ফিনিং এন্ড কেয়ার গিভিং এর প্রশিক্ষণার্থী বিউটি আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com