বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে রোকেয়া দিবসে দিবসে ৫ মহিয়সী নারীকে সম্মাননা প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১০.০৪ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংঃ ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ফুলপুরে ৫ জন মহিয়সী নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ টি ক্যাটাগরিতে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। সভায় বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন মৌসুমী আক্তার।

জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন- ১: মাহফুজা আক্তার, সমাজ উন্নয়নে ভূমিকা রাখায়, ২: নুরজাহান খানম, সফল জননী নারী, ৩: হাফিজা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে, ৪ঃ জান্নাতুল মাওয়া রীতা, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য (উদ্যাক্তা), ৫: মৌসুমী আক্তার, নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com