বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র:ইউক্রেনের অবকাঠামোতে রুশ হামলা পশ্চিমকে বিভক্ত করবে না

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১.২৩ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র বলেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ তাপ,বিদ্যূত্ ও জলের অবকাঠামোকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার এই অভিযান মস্কোর বিরুদ্ধে নয় মাস ধরে কিয়েভের এই লড়াইয়ের প্রতি সমর্থনে পশ্চিমের প্রত্যয়কে কমাবে না।

রোামানিয়ার বুখারেস্টে দু দিন ব্যাপী নেটো শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন যখন নৃশংস শীতের ঠান্ডা আসছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার “গুলি এবং ক্রোধকে” ইউক্রেনের জনগণের বিরুদ্ধে তাক করেছেন।

ব্লিংকেন বলেন,“তাপ, জল বিদ্যূত্-এগুলো্ হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের নতুন লক্ষ্য। তিনি সেখানেই প্রচন্ড আঘাত হানছেন। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এই নৃশংসা হচ্ছে চরম বর্বরতা”।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কুটনীতিক ইউক্রেনের সমর্থক পশ্চিমি জোটকে ভাগ করার চেষ্টা করার জন্য পুতিনকে দোষারোপ করেন । বিশ্বে জ্বালানি শক্তির মূল্য বেড়েই চলেছে এবং ইউক্রেনের জনগণ প্রত্যেকদিন ব্যাপক ব্ল্যাকআউটের মুখোমুখি হচ্ছেন।

ব্লিংকেন বলেন,“এই কৌশল কাজ করেনি, করবেও না। আমরা তাকে ভুল প্রমাণিত করতে থাকবো। সেটাই আমরা এই বুখারেস্টে প্রতিটি দেশের কাছ থেকে উচ্চ কন্ঠে পরিস্কার শুনতে পেয়েছি।”

এই দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com