বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের জন্য ১০০-মাইল দূরে আঘাতে সক্ষম অস্ত্র বিবেচনা করছে যুক্তরাষ্ট্রঃ সূত্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২.৪০ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

হাতে থাকা রকেটগুলোতে সস্তা ও ছোট আকৃতির বোমা সংযুক্ত করে সেগুলো ইউক্রেনকে সরবরাহ করতে বোয়িং-এর দেওয়া এক প্রস্তাব বিবেচনা করছে পেন্টাগন। এর ফলে ইউক্রেন রুশ ফ্রন্টলাইনের অনেক পেছনেও আঘাত হানতে পারবে। প্রস্তাবটি এমন সময়ে আসল যখন কিনা আরও অস্ত্রের চাহিদা পূরণে পশ্চিমা দেশগুলোকে বেগ পেতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক সরঞ্জামের মজুদ কমে আসছে। অপরদিকে, যুদ্ধ যতই গড়াচ্ছে, ইউক্রেনের জন্য আরও উন্নত অস্ত্রের চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। বোয়িং-এর প্রস্তাবিত ব্যবস্থাটির নাম গ্রাউন্ড-লঞ্চড স্মল ডায়ামিটার বম (জিএলএসডিবি)। ইউক্রেন ও পূর্ব ইউরোপে আমেরিকার মিত্রদের জন্য নতুন অস্ত্র উৎপাদনের লক্ষ্যে করা আধডজন পরিকল্পনার একটি হল বোয়িং-এর এই পরিকল্পনাটি।

জিএলএসডিবি-গুলো ২০২৩ এর বসন্তের মধ্যেই সরবরাহ করা সম্ভব বলে, রয়টার্সের প্রত্যক্ষ করা এক নথি থেকে এবং পরিকল্পনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তির কাছ থেকে জানা গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোমা (এসডিবি)-কে এম২৬ রকেট মোটরের সাথে সংযুক্ত করা হবে। এই দুইটিই যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা, ডাগ বুশ গত সপ্তাহে পেন্টাগনে সাংবাদিকদের বলেন যে, ১৫৫ মিলিমিটার আর্টিলারির গোলাগুলোর উৎপাদন বৃদ্ধি করার বিষয়েও চিন্তাভাবনা করছে সেনাবাহিনী। প্রতিরক্ষা ঠিকাদারদের সেগুলো উৎপাদন করতে দেওয়ার মাধ্যমে তা করার চিন্তা করা হচ্ছে। বর্তমানে এগুলো শুধুমাত্র সরকারি স্থাপনাগুলোতেই উৎপাদন করা হয়।

বুশ আরও জানান যে, ইউক্রেনে আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও গোলাবারুদের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা বিভিন্ন ধরণের অস্ত্রের “অনেক ক্রয়াদেশ দিচ্ছে”, যারা কিনা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com