বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীন ৪০০টি পারমাণবিক ওয়ারহেডের মালিক : পেন্টাগন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২.৩৫ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

পেন্টাগনের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে চীনের কাছে এখন ৪০০ টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা মাত্র দুই বছরে তার পারমাণবিক অস্ত্রাগারকে প্রায় দ্বিগুণ করেছে এবং বিশেষ করে এ সময়েই চীন তার সামরিক বাহিনী দ্বারা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি “অনিরাপদ” এবং “অপেশাদার” সামরিক আচরণ বাড়িয়েছে, বিশেষ করে তাইওয়ানের প্রতি ।

মঙ্গলবার প্রকাশিত কংগ্রেসে পেন্টাগনের বার্ষিক “চায়না মিলিটারি পাওয়ার” রিপোর্ট অনুসারে, চীনের ত্বরান্বিত পারমাণবিক সম্প্রসারণের গতি বেইজিংকে ২০৩৫ সালের মধ্যে প্রায় ১৫০০ ওয়ারহেড মজুদ করতে সক্ষম করতে পারে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারে আনুমানিক ৩৮০০ টি ওয়ারহেড সক্রিয় অবস্থায় আছে। আর এই বিশাল সংখ্যার কাছে চীনের সংখ্যা কিছুই না।

পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স ২০২১ সালে পরীক্ষা এবং প্রশিক্ষণের জন্য প্রায় ১৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালু করেছে। এই প্রতিবেদন অনুযায়ী “সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনা বাদ দিয়ে বিশ্বের অন্যান্য অংশের চেয়ে বেশি”। তারা তিনটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সাইলো ফিল্ডও নির্মাণ অব্যাহত রেখেছে, যাতে অন্তত ৩০০টি নতুন আইসিবিএম সাইলো থাকবে।

প্রতিরক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, পেন্টাগনের প্রতিবেদনটি ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা চীনের সামরিক সক্ষমতা সম্পর্কে তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তবে এটি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং হাউজের স্পিকার ন্যান্সি পেলোসির আগস্টে তাইওয়ান সফর সহ চলতি বছরের কিছু বড় ঘটনাগুলিকেও পর্যবেক্ষণ করা হয়েছে।

ব্র্যাডলি বোম্যান, ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রের একজন অভিজ্ঞ এবং সিনিয়র ডিরেক্টর বলেছেন, চীনা ক্ষেপণাস্ত্রের “পরিমাণ এবং গুণমান বিশেষভাবে উদ্বেগজনক”।

তিনি বলেন, “যদি কেউ চীনের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের সামর্থ্যের দিকে তাকায়, তবে এটি শ্বাসরুদ্ধকর”। তিনি আরও বলেন চীনের সামরিক আধুনিকীকরণ পদ্ধতিগতভাবে এবং ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com