বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোক খোলা জায়গায় মল ত্যাগ করেন

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.১৭ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ বিভাগের ১ লাখ ৯০ হাজার মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে দেশের ৮ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন রংপুরে।

শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা ও বৈশ্বিক স্যানিটেশন সংকট মোকাবিলায় প্রতি বছরের ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, রংপুর বিভাগে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন। এরপর রাজশাহী বিভাগে প্রায় ৩ লাখ ১৭ হাজার মানুষ, চট্টগ্রাম বিভাগে প্রায় ২ লাখ ৯৯ হাজার, সিলেট বিভাগে ২ লাখ ৯৩ হাজার মানুষ, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৯০ হাজার মানুষ, খুলনা বিভাগে ৬০ হাজার মানুষ ও বরিশাল বিভাগে ২৭ হাজার মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন। আর ঢাকা বিভাগে প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করেন।

প্রতিবেদন বলছে, ফ্লাশ করে, পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন সম্বলিত টয়লেট সুবিধা ব্যবহার করে ৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার মানুষ। আর কাঁচা, খোলা ও ঝুলন্ত টয়লেট ব্যবহার করে দেশের ৬৭ লাখ ২২ হাজার মানুষ। ময়মনসিংহ বিভাগের প্রায় ৪৭ লাখ ৩৩ হাজার মানুষ ফ্লাশ করে, পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন সম্বলিত টয়লেট সুবিধা ব্যবহার করে। আর কাঁচা, খোলা ও ঝুলন্ত টয়লেট ব্যবহার করে ৮ লাখ ৪০ হাজার মানুষ।

অন্যদিকে, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রায় ১ কোটি ৭৮ লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে ১০০টির বেশি। মোট ১২৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ২ সিটি করপোরেশনে নতুন ৩৬টি ওয়ার্ডে কোনো পাবলিক টয়লেট নেই। প্রয়োজনের তুলনায় কম টয়লেটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com