মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় ৮৬৯ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১.৫৬ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ লাখ ৩০ হাজার ৬৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৩১১ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৯ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১১১ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় এ দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ২১০ জন।

এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮৭৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৪৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৬৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৯২ জন এবং মারা গেছেন ৬৯ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com