সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু- গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮.২১ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পৌর সদরের রেল স্টেশন এলাকায় টোল আদায় নিয়ে দু- গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহতের ঘটনা ঘটেছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত দুইজনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিরামপুর এলাকার এক অটোরিক্সা চালক রোগী নিয়ে একই উপজেলার অদর্শনগর এলাকায় যাচ্ছিল। এসময় ওই এলাকার অটো চালকরা ২০ টাকা টোল দাবী করে। চালক টোল দিতে অস্বীকার করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে মারামারি ও ইট পাটকেল ছুঁড়াছুড়ি শুরু হয়।

এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। প্রায় ৩০টি অটোরিক্সাসহ বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ চলে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের সাথে আলোচনা করে ঘটনা মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com