সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিপুল পরিমাণ সরকারি ঔষধ উদ্ধার গ্রেফতার ১

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০.৩২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

বিপুল পরিমাণ সরকারি ঔষধ বিক্রয় করার অভিযোগে ১ জন পেশাদার ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম –রঞ্জণ বর্মণ।

রবিবার  বিকাল ০৪:২০ ঘটিকায় রাজধানীর কোতোয়ালী থানার বাবু বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৩ হাজার পিস Fexofast 120 Tablet, ৩ হাজার ৫০০ পিস Azithromycin Tablet ও ৩ হাজার ৫০০ পিস Cetriaxine Injection  ঔষধ উদ্ধারমূলে জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন  বলেন, পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত মোঃ ইকবাল হোসেন ওরফে রানার দেখানো ও স্বীকারোক্তিমতে রাজধানীর বাবুবাজার এর হাজী রানী মার্কেটের ৪র্থ তলায় ৯ নম্বর গোডাউন হতে উপরোক্ত উদ্ধারকৃত বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ রঞ্জণ বর্মণকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রগুণ জানায় উদ্ধারকৃত সরকারী ঔষধগুলো পুলিশ রিমান্ডে থাকা ইকবাল বিভিন্ন পরিবহনের মাধ্যমে কুমিল্লা হতে  তার কাছে প্রেরণ করতো। সে বিভিন্ন দোকানে সরকারি ঔষধগুলো বিক্রয় করতো।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে মোঃ ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ঔষধসহ গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ সংক্রান্তে ডিএমপির কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com