বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বড়বিলা এই অঞ্চলের একটি সম্পদ

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৫.০৪ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পর্যটন বিকাশে স্থানীয় জনগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আখালিয়া ট্যুরস্ লিমিটেডের আয়োজনে ও বড়বিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহযোগীতায় বৃহস্পতিবার (১০ নভেম্বর ) বিকেলে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলার পাড়ে এই সভা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ট্যুরিস্ট পুলিশ সুপার এ.এ.এম. হুমায়ুন কবির। পর্যটন শিল্পকে বিকশিত করতে করণীয় সম্পর্কে ট্যুরিস্ট পুলিশ সুপার হুমায়ুন কবির কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা চেষ্টা করছেন।

শিক্ষা, কৃষি, জলজ সম্পদ, পর্যটন খাত, রাস্তা ঘাট সকল ক্ষেত্রে উন্নয়ন করছেন। জাতীয় আয়ের তিন শতাংশ পর্যটন খাত থেকে আসছে। সরকার সাত শতাংশে উন্নীত করতে কাজ করছে। প্রাকৃতিক লীলাভূমি বড়বিলার পাড়কে সরকার পর্যটন এলাকা ঘোষণা করেছেন। এটি এই অঞ্চলের জন্য একটি বড় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে সবার আগে স্থানীয়দের উদ্যোগী হতে হবে। তাহলেই পর্যটন ক্ষেত্রে নানা মহল, ব্যবসায়ী, পান দোকানী, রিক্সা ভ্যান সহ সকল মহল আর্থিকভাবে উন্নতি লাভ করবে।

ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী সব সময় পর্যটকদের পাশে থাকবে। উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, বড়বিলার পাড় পর্যটন স্পটকে ন্যাপক আকারে উন্নীত করতে রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। আর এই উন্নয়ন করছেন ফুলবাড়িয়ার কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সংগঠক ও ছয়বারের এমপি মোসলেম উদ্দিন এডভোকেট। এই সম্পদকে নিরাপদ রাখতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে ট্যুরিস্ট পুলিশ সুপার বড়বিলার পাড়ে পৌছলে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি অনুসারে বরণ করে নেন।

নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নার সঞ্চাচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলবাড়িয়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, ফুলবাড়ীয়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য সারোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সদস্য আমিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাইফুল আলম কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com