সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গোলাগুলির পর ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ সংযোগ হারিয়েছেঃ আইএইএ

  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১১.১০ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাতে গোলাগুলির পরে বাহ্যিক বিদ্যুতের সমস্ত সংযোগ হারিয়েছে। বর্তমানে এটি তার জরুরি ডিজেল জেনারেটর থেকে ব্যাকআপ পাচ্ছে।

পারমাণবিক অপারেটর এনারগোটম ওই অঞ্চলে গোলাগুলির জন্য রাশিয়াকে দায়ী করেছে। গোলাগুলির ফলে বিদ্যুৎ লাইন এবং বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ব্যাপারে রাশিয়া ইউক্রেনের ওপর দোষ চাপিয়েছে।

আলাদাভাবে আইএইএ বলেছে, তাদের পরিদর্শকরা, ইউক্রেন “ডার্টি বোম” ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে- রাশিয়ার এমন দাবির তদন্ত করছে। তারা যে ৩টি স্থান পরিদর্শন করেছে সেখানে অঘোষিত পারমাণবিক কার্যকলাপ এবং এ সংক্রান্ত উপাদানের কোনো ইঙ্গিত পায়নি।

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে- রাশিয়ার এমন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বরং দেশটি বলছে, রাশিয়া পারমাণবিক উপাদানযুক্ত বোমা ব্যবহারের হুমকিকে ইউক্রেন হামলার অজুহাত হিসাবে ব্যবহার করার চক্রান্ত করছে।

গত সপ্তাহে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছে এবং একটি চিঠিতে সতর্ক করেছে যে তারা “কিয়েভ সরকার কর্তৃক তেজস্ক্রিয় বোমার ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করবে।”

জাতিসংঘের নিরস্ত্রীকরণ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে তারা ইউক্রেনের কোনো জৈবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে অবগত নন। অন্যদিকে কিয়েভ এবং ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার পেন্টাগন “উদ্বেগ” জানিয়েছে যে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান এবং উত্তর কোরিয়া থেকে আরও অস্ত্র সংগ্রহের চেষ্টা করতে পারে।

রাশিয়াকে ড্রোন এবং সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি ইরান বারবার অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com